বর্ষার গোধূলি
রাসেল নির্জন
বিস্তীর্ণ বিলের বুক চিরে যেন সূর্য ডুবে,
বর্ষার সাঁঝে সবুজের মাঝে,
পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরে নীড়ে
চমকে ওঠে আলো মেঘের ভাঁজে ভাঁজে!
ফিঙে ডাকে লাউয়ের মাচায়,
গাছের নিচে নদীর জলে নীলাভ ছায়ায়,
চেলা মাছ চলে নিরালায়;
ঝরা কদম ফুলের ভারী ঘ্রাণ
ভেসে বেড়ায় বুনো হাওয়ায়,
প্রকৃতি সাঁঝে এক অপরূপ মায়ায়!
নীল আকাশে রঙ খেলে,
শাপলা ভাসে জলে,
স্রোতে ভাসা কচুরিপানার বাসা হারিয়ে ফেলে,
ডাহুক ডাকে একলা একা হিজলের ডালে!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন