17 April, 2025
আমি যে কেবল তোমাকেই চাই
রাসেল নির্জন
বৈশাখী ঝড়ো হাওয়ায়,
আমি যে কেবল তোমাকেই চাই!
গাছের পাতাগুলো যখন নেচে উড়ে যায়,
আমি যে কেবল তোমাকেই চাই!
বৈশাখী মেঘমালায় যখন বিদ্যুৎ চমকায়,
আমি যে কেবল তোমাকেই চাই!
বৈশাখী বারিধারায়
আলো-জলকণা যখন মুক্ত হয়ে ঝরে
আকাশ-মাটির মিলন মেলায়,
আমি যে কেবল তোমাকেই চাই!
বৈশাখী ঝড়ো হাওয়ায়
আমের শাখা যখন ঝঞ্ঝার বেগে দোল খায়,
আমি যে কেবল তোমাকেই চাই!
বৈশাখী ঝড়ো হাওয়ায়
নদীর ঢেউ যখন উত্তাল-পাতাল বয়ে যায়,
আমি যে কেবল তোমাকেই চাই!
বৈশাখী ঝড়ো বারিধারায়
ঝিঁকমিক করে যখন জল গাছের ভেজা পাতায়,
আমি যে কেবল তোমাকেই চাই!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন