আমি খুব ছোট্ট কিছু চাই !
হয়তো একটা শুকনো গোলাপ,
তোমার দেয়া এক প্যাকেট সস্তা সিগারেট-
টং দোকানে লাল চায়ের একজন সঙ্গী।
আমি অল্প কিছু চাই !
পরম নির্ভরতায় মাথা রাখার একটা কাঁধ,
ঘামে ভেজা মুখ মুছে দেয়ার একটা আঁচল
ও নিঃসঙ্গতায় হাতে রাখার জন্য একটা হাত।
আমি তো বেশি কিছু চাই না !
ছুটির দিনগুলোতে 'আরো ঘুমাও'
বলার মতো একজন মানুষ চাই,
সাথে আমার ব্যর্থতার গল্প শুনতে চাওয়া কেউ।
আমি অতি সামান্য কিছু চাই !
চুমু দেয়ার মতো একটা প্রশস্ত কপাল,
মায়াভরা একজোড়া চঞ্চল চোখ
ও মুখ ডুবিয়ে গন্ধ নেয়ার মতো বেশ কিছু চুল।
সত্যিই, আমি খুব অল্প কিছু চাই !
ডাল ভাতে থাকার মতো একটা সহজ জীবন
এবং খুব সাধারণ একজন তোমাকে চাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন