যদি ভালোবাসা পাই……….. আবার শুধরে নেব
………………… জীবনের ভুলগুলি
যদি ভালোবাসা পাই……….. ব্যাপক দীর্ঘপথে
………………… তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালোবাসা পাই……….. শীতের রাতের শেষে
………………… মখমল দিন পাবো
যদি ভালোবাসা পাই……….. পাহাড় ডিঙাবো আর
………………… সমুদ্র সাঁতরাবো
যদি ভালোবাসা পাই……….. আমার আকাশ হবে
………………… দ্রুত শরতের নীল
যদি ভালোবাসা পাই……….. জীবনে আমিও পাব
………………… মধ্য- অন্তমিল।
যদি ভালোবাসা পাই……….. আবার শুধরে নেব
………………… জীবনের ভুলগুলি
যদি ভালোবাসা পাই……….. শিল্পদীর্ঘপথে
………………… বয়ে যাবো কাঁথাগুলি…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন