দিন অবসান কালো আসমান সন্ধ্যা ঘনায় তটে
আমার ভাগ্যে কোন অলক্ষ্যে কখন কি যেন ঘটে ।
দিন গলে খেয়ে মরণ সুধা
মিটবে কি আর মনের ক্ষুধা
অতৃপ্ত মনে বসে এই ক্ষণে আছি মহা সংকটে
আমার ভাগ্যে কোন অলক্ষ্যে কখন কি যেন ঘটে ।
উথলা নদী বহে নিরবধি ক্ষুরধার খরতর
কান পেতে শুনি বসে দিন গুনি এই এলো সেই ঝড়
কি আছে লেখা ভাগ্য লিখন
যার লাগি মন বড় উচাটন
ফেলে আসা দিন ছিল যে রঙিন জাগে এ মাসনপটে
আমার ভাগ্যে কোন অলক্ষ্যে কখন কি যেন ঘটে ।
২৭.১০.২৩
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী