-কাল তোমাকে ভেবেছি বহুবার
কাল ছিল আমার জন্ম দিন।
পরেছিলাম তোমারি দেওয়া হার ।
– আমার হার কি আমার চেয়েও বড়?
বালিকে তুমি বিলোলে আলিঙ্গন
সমুদ্রকে দিলে না কুটো খড়ও।
-বাতাস ছিল , বাতাসে ছিল পাখি
আকাশ ছিল , আকাশে ছিল চাঁদ
তাদের বললে, খবর দিত নাকি?
– আজ্ঞে মশাই বলেছিলাম তাও।
তারা বললে , ধুঁকছি লোডশেডিং-এ,
নড়তে-চড়তে পারবো না এক পাও।
– আমার কি দোষ ? ডেকেছি বহুবার
কিন্তু তোমার এমন টেলিফোন
ঘাটের মড়া। নেইকো কোনো সাড়া।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন