ওগো সুন্দরী !মনে আছে কাল তেসরা জুন ?
সেকি! ভুলে গেছো?তুমি তো দেখছি সাংঘাতিক!
ভুলে গেলে তিথি প্রথম বিবাহ বার্ষিকীর?
আজ্ঞে না এটা ঠাট্টা নয় বা ইয়ার্কি ।
ফিচেল হাওয়ারা যে ভাবে সজনে গাছের চুল
চুলের বিনুনি ঘেঁটে দিয়ে করে মশকরা
তুমি কি ভাবছো এটাও তেমনি খেলাচ্ছল?
তুমি যা বলছো স্বীকার করছি।ইয়েস স্যার ।
বিয়ে আমাদের হয়নি এবং হবেও না।
তাতে কী হয়েছে?মনে মনে তুমি পার্বতী
তেসরা জুনের বিকেল থেকেই। সেটাতো ঠিক?
তেসরা জুনেই প্রথম উঠল ঘুর্ণিঝড়
তেসরা জুনেই প্রথম প্রবল বৃষ্টিপাত
আকাশে আতর ছুঁড়ল প্রথম কদম ফুল।
একটি রুমালে তোমার হাত ও আমার হাত।
আমার নিকটাবর্তী হলাম তেসরা জুন
তোমার রথের চাকায় ভাঙল হাড়-পাঁজর
দেয়াল-দালান-দরজা-বিছানা-পত্তরে
তোমার হাসির বিদ্যুৎরেখা দিল আগুন
আমরা পরস্পরের হলাম তেসরা জুন।
তেসরা জুনেই আমার আকাশে তোমার চাঁদ
তোমার হাওয়ায় আমি উড়ো চুল তেসরা জুন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন