ফেব্রুয়ারি আসে, কিন্তু সেই ঘ্রাণ আর নেই
শব্দের শরীর জুড়ে এখন কেবলি ঘুণপোকা,
পাহাড়ের বুক চিরে আমরা নামিয়েছি অন্ধকার
আর সমতলে সাজিয়েছি বিভাজনের নীল নকশা।
যে জিভ দিয়ে উচ্চারণ করার কথা ছিল স্তোত্র
সেই জিভ আজ উদগার করে বিষাক্ত লালা,
নারীকে পণ্য করে, বেশ্যা বলে ডাকি অবলীলায়—
অথচ আমরাই বলি, ‘এটাই তো বাংলার আপামর গলা’।
ভোটের বাক্সে যখন ঘৃণার চাষবাস চলে
তখন শ্মশানের নিস্তব্ধতাকেও মনে হয় জয়ধ্বনি,
আমরা ভুলেছি সম্মান, ভুলেছি সহজিয়া গান
হাতে তুলে নিয়েছি কেবল এক একরোখা তরণি।
মুখ ঢেকে গেছে বিজ্ঞাপনে, বুক চিরেছে বিদ্বেষ
প্রতিবাদ আজ মৃত, বিবেকের দরজায় মস্ত তালা—
আমরা কি তবে এভাবেই মুছে ফেলব নিজেরই অবশেষ?
এ এক অদ্ভুত সময়, এ এক পচাগলা মেলা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন