খটখট খট— বুকের পাঁজরে কি আজও বাজছে ঘোড়া?
ধুকপুক ধুক— কলিজার কোণে লালসার এক জোড়া।
ঝনঝন ঝন— শৃঙ্খল হাসে বিজিত দাসের গায়,
খলখল খল— অট্টহাসিতে অন্ধকার নেমে আসে আঙিনায়।
ফিসফিস ফিস— ফিসফিস স্বরে লোভের দীর্ঘশ্বাস,
হুহু হুহু— বাতাসে ভাসছে মানবের সর্বনাশ।
টুপটাপ টুপ— ঝরছে রক্ত কিংবা চোখের জল?
মড়মড় মড়— শুকনো পাতায় আদিম কুটিল ছল।
ঠকঠক ঠক— কাঁপছে বিবেক জীর্ণ কুটিরে একা,
গমগম গম— গর্জনে আজ ধর্মের চিহ্ন আঁকা।
চড়চড় চড়— পুড়ছে মানচিত্র, ছাই ওড়ে দিক-বিদিক,
সপাং সপাং— চাবুক কষায় দম্ভের অধার্মিক।
শঙ্খের মতো সাদা নয় মন, কালোর প্রলেপ গাঢ়,
হাহাকার ঘোরে নিভৃত পথে, দাহ বাড়ে আরো আরো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন