কুল কুল বয়ে যায় আঁধার নিশীথে,
ব্যাকুল মন হারায়, কারে খুঁজি রে এতে?
ঝর ঝর নয়ন-ধার, বিরহ যে জাগায়,
ঘর দ্বার লাগে ভার, সে যে শুধু কাঁদায়।
ধিক ধিক এ জীবন, প্রাণে নাহি আরাম,
দিক দিক শূন্য পথ, নাহি পায় বিরাম।
চুপ চাপ কেন আজ, নীরব এ প্রহর?
দীপ জ্বলে মিটিমিটি, কাটে যে বছর।
ভেঙে যায় এই মন, স্মৃতিরই আঘাতে,
গেঁথে যায় শত ক্ষণ, নিবিড় একা তে।
প্রেম বাঁধে হৃদয়ে, নীরব সাধনে,
হেম হয়ে রয় সে যে, গোপন বাঁধনে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন