সকালে রবি ওঠে
আলোর কণা ফুটিয়ে ,
নিশীথে আসে শশী
ঘন তিমির টুটিয়ে ।
তরুতে ফোটে ফুল
ফুলে হয় ফল ,
বাষ্প পরে মেঘ হয়
মেঘ থেকে জল ।
রোদ্র শুকায় জল
তপ্তে ফাটে বসুমতি ,
এসবই যা ঘটে
তা ঘটায় প্রকৃতি ।
ঝরনা ঝরে পরে
নদীতে নেয় রূপ ,
মোহনায় যেই আসে
তা হয়ে রয় চুপ ।
খরা ধারা বন্যা প্লাবন
নানান মৌসুমে
নিত্য ঘটে প্রকৃতিতে
এসব পালাক্রমে ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন