চাই আলো চাই আলো
আলেয়ার আলো না ,
নাই ভাল নাই ভাল
হালচাল ভাল না।
যাই বলো যাই বলো
বেশি কথা বলো না ,
সব যেন এলোমেলো
দিনকাল ভাল না ।
কে এলো কে গেল
তাতে চোখ মেলো না ,
হ্যালো হ্যালো কেন বল
কেন এত ছলনা ?
খুব ভাল সুখ বল
কোথায় আছে বল না ,
যাই চল যাই চল
সেথা যাই চল না !
চাই ভাল চাই ভাল
পাওয়া তা আর হল না ,
খাই ভাল খাই ভাল ।
খাওয়া তা আর হল না ।
এল এল গেল গেল
কেউ সাথি হল না ,
ছল ছল আঁখি হল
রাখি কই ছলনা ?
এলোমেলো অগোছালো
সাজানো আর হল না ,
দিনকাল হালচাল
আর ভাল গেল না ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী