যদি সাগরে না থাকতো ঢেউ
দেখে মুগ্ধ হতো না কেউ ।
বেশি বাজে খালি কলস
ব্যর্থ হয় যে কাজে অলস ।

যে আগুন কত কি পুড়ে করে ছাই
সেই আগুনকে নিভিয়ে দেয় পানি ,
গভীর ভালবাসা জানালা দিয়ে পালায়
হাতে যদি না থাকে পর্যাপ্ত মানি ।

গাছ লম্বা হলে ঝড়ে ভাঙ্গে মাথা
অধিক খাটো হলে ছাগলে খায় পাতা ।
ভাল কাজ করবে যেই
পাছে লোকে বলবে কিছু ,
সফল হলে ওরাও দেখবে
নিন্দা ছেড়ে নিবে পিছু ।

বড়লোক হয়েও থাকে গরিবের পরিচয়
যদি কৃপণের মত আচরণ পাওয়া যায়।
সুন্দরী না হয়েও সুন্দর হওয়া যায়
যদি সুন্দর একটা মন গড়া যায়।
মন ভালো হলেও থাকে খারাপ পরিচয়
যদি রাগ না কমানো যায়।
টাকা উপার্জন করলেও অভাবীই বলা যায়
যদি হিসেবী না হওয়া যায় ।