আমার পুতুল দেখতে লাল
হাজার টাকা দাম ,
আমি তাকে ভালবাসি
টুকটুকি তার নাম ।
আজকে তার নাম রেখেছি
কালকে দেব বিয়ে ,
শুনতে পেয়ে নেচে গেয়ে
বর সেজেছে টিয়ে ।
টিয়ে বলে পুতুল সোনা
মুখটি খুলে হেসো ,
সহাইকে তাই দাওয়াত দিলাম
বিয়ে বাড়িতে এসো ।