জীবনের স্রোতে কত ভাবনা
কত অজানা ভয়,
জীবনের কত রঙ তাসের খেলার মতো,
বহমান নদীর মত কত শত বাঁধ বয়ে যায়,
হাহাকার করে ওঠে যখন মনের গহীনে
আত্মসচেতন এ মন
সদাই রয় নির্বিকার।
জীবনের এই কঠিন আত্মপলব্ধি
আর তাহার দৃশ্যপট বাস্তবতায় পেয়ে
চকিতে চমকে উঠবে তুমি!
জীবনের প্রতিটি পরতে পরতে উদাসীনতার এক ঝাঁক মিছিল,
ভাবনার প্রান্তিকায় ধূসর বর্ণের হাজারো রঙের ছড়াছড়ি,
মৌনতাই তখন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াবে
হাজারো স্বপ্নজালের ভিড়ে জীবনের এই বেলায় মেনে নেয়া কঠিন।
বাস্তবতা স্বপ্ন নয়
কঠিন স্বপ্নচেরা গল্প
তাই আজ এ অবেলায় তাকে নাড়াচাড়াই করা যায়
তা নিয়ে স্বপ্ন বাঁধা যায় না।
স্বপ্ন ধরতে হলে পাড়ি দিতে হবে হাজারো রক্তমাখা মরুদ্দ্যান!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী