বিক্ষত হলে আঘাতে আঘাতে
আঁচলে বাঁধলে প্রেম,
বর্ণমিছিলে দুর্গের কোলাহল,
চোখের কালোয় সর্বনাশের মেঘ।
হাতের মুঠোয় নির্জন হীরা জ্বাললে–;
তোমার আমার ভালোবাসা তাই জমলো।
সাদা গঙুষে
জাগালে অশ্বক্ষুর,
খোঁপায় ফুটল
বিপ্লবী অংকুর।
বুকের শিল্পে রবিশস্যের গান,
কটির ধনুতে শত্রুনিধন বাণ।
বিক্ষত হলে আঘাতে আঘাতে
অঙ্গে মাখালে জ্যোতি,
অন্নহীনের বন্য-প্রতিশ্রুতি।
মোহন কাঁচুলি ঢাকল যখন শব,
তখনই কেবল তোমার আমার
ভালোবাসা সম্ভব।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন