কে জানে কোন্ চোখের ভিতর লুকিয়ে আছো,
চোখের ভিতর, নখের ভিতর লুকিয়ে আছো।
সূর্য লেগে ফুলের মতো
লুকিয়ে আছো, শুকিয়ে গেছো
সারাটা দিন ওতপ্রোত
লুকিয়ে আছো সারাটা রাত বুকের ভিতর।
ভীষণ কালো,– ‘ইস্ কী ঘন’ চুলের ভিড়ে;
হৃদয় খুলে কণ্ঠমূলে যে গান জাগে,
যে গানগুলি কান্না হয়ে
নদীর মতো যাচ্ছে বয়ে শরীরময়—
লুকিয়ে আছে সেসব গানে, সেই নদীতে;
লুকিয়ে আছো দুখের মতো, রোগের মতো
সংগোপনে সেই বোধিতে।
লুকিয়ে থাকো সারাটা দিন, প্রিয়তমা,
সারাজীবন এমনি করেই লুকিয়ে থেকো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন