একজন চিত্রক্রেতার সবিনয় অনুরোধে
আমি আঁকতে বসেছি একটি আমগাছের ছবি—
যে তার দেহচ্ছায়া রামসুন্দর পাঠাগারের
সবুজ টিনের চালের ওপরে বিছিয়ে দিয়েছে।
গাছের সবুজ পাতারা সবইপ্রায় ঢাকা পড়েছে
হালকা হলুদ রঙের অজস্র বোলের আড়ালে।
এত আমের বোল আমি আমার জন্মে দেখিনি।
একটা মদির-গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে।
ফুলে ফুলে, ডালে ডালে, পল্লবে পল্লবে
মৌমাছি ও লক্ষ-কোটি কীট-পতঙ্গের ভিড়।
তারা মধুর সমুদ্রে অবগাহনের আনন্দে অস্থির।
বসন্তের ঝড় আর শিলাবৃষ্টির ঝাপটা থেকে
যদি অমৃতফলের এ-মঞ্জরিগুলি বেচে যায়—,
আসন্ন গ্রীষ্ম ও বিষণ্ন বর্ষায়
তবে আর আমাদের আমের অভাব হবে না।
হে বসন্ত, তুমি একটু শান্ত হয়ে বসো—
আমি তোমাকে আমার পরান ভরিয়া আঁকি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন