কোথাও কিছু পুড়ছে, তার গন্ধ পাই
পুরনো ভালবাসা
কোথাও কিছু মুচড়ে ওঠে যন্ত্রণায়,
পুরনো ভালবাসা
কে যেন আজ দাঁড়িয়ে আছে কুয়োতলায়,
আমার ভালবাসা
শব্দ করে জানলা-দরজা খুলে দিয়েছি,
এখন তুমি এসো
আকাশটাকে ঘরের মধ্যে টেনে নিয়েছি,
এখন তুমি এসো
যদিও ইতিমধ্যে নাম ভুলে গিয়েছি,
তবুও তুমি এসো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন