সংসার ছড়িয়ে গেছে ইস্টিশানে, পথে ও ফুটপাতে,
আমরা আসতে-যেতে দেখতে পাই।
আকাশে গোধূলি-লগ্নে বর্ণের সানাই
বেজে যায়।
মাঝে-মাঝে মধ্যরাতে
জানালায় মুখ রেখে ভাবি যে, ভাষায়
ফোটাতে পারিনি কোনো-কিছু।
এবং দেখি যে, কাঁথাকানিতে নিজেকে ঢেকে নিয়ে
সংসার চলেছে তার চৌহদ্দি ছাড়িয়ে।
মানুষ চলেছে পিছু-পিছু।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন