একটুখানি কাছে এসেই দূরে যায়
নোয়ানো এই ডালের 'পরে
একটু বসেই উড়ে যায়।
এই তো আমার বিকেলবেলার পাখি।
সোনালি এই আলোর বৃত্তে
থেমে থাকি,
অশথ গাছের কচি পাতায় হাওয়ার নৃত্যে
দৃষ্টি রাখি।
একটু থামি, একটু দাঁড়াই,
একটু ঘুরে আসি আবার।
কখন যে সেই দূরে যাবার
সময় হবে, জানি না তা।
রৌদ্রে ওড়ে পাখি, কাঁপে অশথগাছের কচি পাতা।
দুপুরবেলার দৃশ্য নদী হারিয়ে যায় বারে বারে
সন্ধ্যাবেলার অন্ধকারে।
তবু আবার
সময় আসে নদীর স্বপ্নে ফিরে যাবার।
নদীও যে পাখির মতোই, কাছের থেকে দূরে যায়,
মনের কাছে বাঁক নিয়ে সে ঘুরে যায়।
একটুখানি এগিয়ে তাই আলোর বৃত্তে
থেমে থাকি,
অশথখানি কচি পাতায় হাওয়ার নৃত্যে
দৃষ্টি রাখি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন