আর কতক্ষণ আমি চোখ বুজে বসে থাকব?
এবারে আমি তাকাতে চাই।
তাকিয়ে দেখতে চাই,
তুমি আমার সামনে দাঁড়িয়ে আছ।
অনেক দিন হল আমি তোমাকে দেখি না।
অনেক মাস, অনেক বছর।
অনেক দিন তোমার গলা শুনি না।
অনেক মাস, অনেক বছর।
এবারে তুমি এসো।
গেল বছর আমাদের গুলঞ্চ গাছটায় খুব
ফুল এসেছিল।
তার আগের বছর আমাদের নদীতে খুব
জল এসেছিল।
তার আগের বছর..আশ্চর্য..তার আগের বছর
কী যে হয়েছিল, আমার মনে নেই।
এবারে আমাদের গাছে একটাও ফুল আসেনি।
নদীতে জল আসেনি।
তুমি এসো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন