একদিন যাতে তছনছ করে দেওয়া হয়েছিল,
ছেঁড়া ফাটা সেই মানচিত্রগুলিকে
এখন আবার
একটু-একটু করে জোড়া লাগানো হচ্ছে।
উঠে যাচ্ছে কাঁটাতারের বেড়া,
ধরে পড়ছে দেওয়াল
তার ইটের টুকরো এখন
কিউরিও-শপে সওদা করা যায়।
চেকপোস্টের খুপরি-ঘরে ঝাঁপ ফেলে দিয়ে
উর্দি-পরা লোকজনেরা
অনেক আগেই যে যার বাড়ি চলে গেছে।
একদিন যা সীমান্ত বলে চিহ্নিত ছিল, সেখানে কোনও
রক্তচক্ষু এখন আর দপদপ করে না।
কোথাও কোনো বাধা নেই।
মানুষগুলি ইচ্ছেমতো এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর
ওদিক থেকে আসছে এদিকে।
তারা জেনে গেছে যে,
মানচিত্রকে ভেঙে ফেলার খেলা আর কেউ
জমাতে পারবে না। যা
ভাঙা হয়েছিল, নতুন করে এখন আবার তাকে
জোড়া লাগাবার দিন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন