কমল, তোমার অনেকগুলি কবিতা পড়লুম।
কিন্তু কই,
সেই যে একটা কুটুমপাখির গল্প তুমি বলেছিলে,
তার কথা তো
কোত্থাও তুমি লেখোনি।
তুমি দেখেছিলে, উড়তে উড়তে পাখিটা হঠাৎ
মুখ থুবড়ে পড়ল।
তুমি দেখেছিলে, তার ঠোঁট থেকে
রক্ত গড়াচ্ছে।
কমল, সেই পাখিটার কথা তুমি
লেখোনি কেন?
তোমার অতীতকে কি তুমি ভুলতে চাও?
কমল, আমি তোমাকে ভুলতে দেব না।
কমল, বারবার সেই মৃত্যুর কথা আমি তোমাকে
মনে করিয়ে দেব।
কমল, আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই।
আর সেইজন্যেই তোমাকে বলতে চাই যে,
মৃত্যুর দিকে পিঠ ফিরিয়ে
কেউ কখনও বাঁচেনি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন