নতুন করে যখন আর কেউ
কাছে আসে না,
এবং কাছের মানুষরা যখন ক্রমেই আরও
দূরে চলে যায়,
তখনই বুঝে নিতে হয় যে,
বুড়ো-বয়সের দিনগুলি এবারে
শুরু হয়েছে।
সবাই কিছু-না-কিছু উত্তাপ চায়। অথচ
বার্ধক্যের কোনো উত্তাপ নেই।
বুড়োরাও তাই বুড়োদের বিশেষ পছন্দ করে না
আগুনের খোঁজে
পরস্পরকে ছেড়ে তারাও
ক্রমেই আরও
দূরে চলে যেতে থাকে।
পার্কের বেঞ্চির দুই মাথায় বসে আছে
দুটি বৃদ্ধ।
মাঝখানে অনেকখানি ব্যবধান।
দেখলেই বোঝা যায় যে,
দুজনেই দুজনের বয়সের শীতকে ভীষণ ভয় পায়।
কিছুতেই ওরা
পরস্পরের কাছে গিয়ে বসবে না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন