একটা কোমল ভোর এনে দিতে পারো কি,
কুয়াশাচ্ছন্ন সূর্যরশ্মি যে ভোরে আরাম দ্যায়?
দিতে কি পারো স্নিগ্ধ সকাল-
প্রিয়জন বিয়োজনে বিরহের যে ব্যথা পাঁজরে,
প্রতিনিয়ত আঘাত করছে সজোরে-
সে ব্যথা নাশক সকাল?
একদিন এসো সব পিছুটান ছেড়ে,
শাপলা-বিলের তীরে।
গল্পে গল্পে আলাপ হবে কী ব্যথা সইছি দুজনে,
একাত্মা হয়েও পৃথক হয়েছি নিয়তির টানে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী