শাপলার-বিল ভীষণ টানছে, বলে-
এতো প্রতীক্ষা! শেষ হবে কি?
মুচকি হাসলাম। খানিক ভাবলাম।
হাওরের সাথে, বিলের সাথে কবে-কখন
হয়ে গ্যাছে প্রেমের সাঁকো, আমিও লুটেছি নিরালে।
অদ্ভুত!
বিলের জল ঘেঁষা পাড়ের সবুজ তৃণ,
অহর্নিশি কেবল আমাকেই ডাকছে যেন!
গা-ছড়িয়ে দিতে সবুজের কোলে, মৃত শামুকের খোলসে
নরম-কোমল পা ফেলে খড়খড়িয়ে হাঁটার খায়েশ
অস্থিরতা বাড়ছেই কেবল, বেলা হচ্ছে না শেষ!
এক সন্ধ্যায় ছুটে যাবো মলিন মুখ নিয়ে,
ভীষণ কাতর সুরে জমবে জলসা;
সুখ-দুঃখ ভাগাভাগি করে
যে যার মতো বিলিয়ে দিবে বিলের পাড়ে মহামহিম ভালোবাসা।
আর সূর্য ডুবে যাবে পশ্চিমের কোলে, আঁধার ঘিরে নিবে চারিপাশ-
মৃদু বাতাস বইবে অনুকূলে,
তারায় তারায় ভরে যাবে আকাশ।
আমরা গুটি কয়েক, ভাবুক হয়ে ভেবেই যাবো
বিল শুকিয়ে যায় কেন আমাদের অনুপস্থিতিতে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী