ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে
আমি পথ হারিয়েছি,
আপন ছায়ায়,চেনা গন্ধের শিরায় শিরায়
ভেসে আসে অচেনা ধোঁয়া।
এই মাটি কি আমার?
এই নদী কি জানে আমার নাম?
ভাঙা মন্দির, পোড়া মসজিদ
জবাব দেয় না প্রশ্নের দাম।
নগর উড়েছে শূন্যের কিনারে,
পাখিদের ডাকে নেই আর গান,
লোকালয়ের প্রান্তে দাঁড়িয়ে আমি
খুঁজি নিঃশব্দ সন্ধান।
চারপাশে শুধু মুখের মেলা—
কিন্তু কথা নেই,নেই বোঝাবোঝি,
আমি বোঝিনা কারো ব্যাকুলতা,
কেউ বোঝেনা আমার নিঃশ্বাসের ভাষা।
ভগ্ন মানচিত্র হাতে আমি হাঁটি
- বৃষ্টিতে ভিজে,
হাঁটি এক অদেখা ভোরের দিকে
যেখানে মানুষ, আবার মানুষ হবে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন