নিঝুম রাতে বসে মেলায়,জীবনের হিসাব নিকাশ
কার লাগিয়া হলো বুঝি সপ্নগুলোর বিনাশ,
কে হেরেছে কে জিতছে কার হয়েছে ছারখার
অথৈই জলে ভেসে ভেসে কে হয়েছে কূল পাড়?
দুজন যদি একই মাটির গড়া, একই বিধাতার
তফাত কেন তবু বলো জীবন নদীর পারাপার!
আমার আছে যেটুকু দায় কাঁধে তুলে নিলাম
তোমার বেলায় আমি সবি, বাদ'ই না হয় দিলাম,
তুমি থাকো মহাসুখে আমার এইতো চাওয়া
ভুলে যেতে চাইবো আমি ভালোবাসার মায়া,
আমি আজি বিদায় নিলাম কেবল শুন্য হাতে
চাঁদ হয়ে আর আসিও না, জোৎসনা ভরা রাতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন