বুকেতে প্রবল শ্বাস ছিলো
বাঁশি জুড়ে সুর,
দু’চোখেতে স্বপ্ন ছিলো
ভাবনায় ছিলাম বিভোর,
বাঁশিতে আর সুর ওঠেনা
কে নিয়েছে লুটে
চেপে রেখেছি বুকের ভিতর
বলছি না তো হাঁটে!
অচল এখন বুকের পাঁজর
শ্বাস চলেনা তাতে,
বাঁশিটাতে জং ধরেছে
রেখেছি তারে পোঁতে,
যে ছিল মোর স্বপ্ন আশা
ঘর বেঁধেছে দূরে
আমার ব্যাথা বুঝবে সে কী
জ্বলছি কেন পোড়ে!
জ্বলতে জ্বলতে কয়লা এখন
সবি তাহার দায়
আরো বেশি জ্বলবো আমি
সব পোড়াবো লাভায়!
সর্ব বিশ্ব জ্বালিয়ে দিবো
লুকাবে কোথায় গৌরব?
আস্ত কেমন থাকো তুমি
থাকবে কেমনে নীরব!
হৃদয় আমার বাঁধ ভেঙেছে
চুপসে আছে ক্ষোভে,
যেখানে তুমি লুকিয়ে থাকো
জ্বলবে অনল তাপে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন