দ্রোহের আগুনে জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়েছি
পোড়েছে দেহ,পোড়েছে মন,পোড়েছে আরো কত কি?
আশার আলো দগ্ধ হয়ে স্বপ্ন পোড়ে ধোঁয়া হলো
শূন্য আকাশে উড়িতে উড়িতে মেঘের রুপ নিলো,
আকাশ বলে - আমি দ্রোহি বজ্রতে বুক কাঁপায়
বাতাস ও তাই বলে ভাই প্রবল বেগে সবি উড়াই,
নদী - বলে আমি দ্রোহি তরঙ্গে কূল ভাঙ্গায়
পাহাড় বলে আমি কিসের কম, এসে দেখ চূড়ায়।
বৃষ্টি বলে - আমি দ্রোহি মেঘের মুক্তি চাই.....
রুদ্র ঝলমল রংধনু বাহারি রঙে আকাশ রাঙায়,
চারিদিকে এতো দ্রোহ বসে থাকা কি ঘরে যায়?
দ্রোহের জগত বেছে নিলাম এই তো আমার দায়
দ্রোহের আগুনে জ্বলতে জ্বলতে নিঃস্ব হয়েছি
জ্বলন্ত লাভা তবুও পোড়ায়,জ্বলতে বাকি রইলো কি?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন