এক রাজ্যে যাচ্ছো তুমি, আমায় কেবল শাসিয়ে
অন্য রাজ্যে আকঁছি তোমায়,মনের মাধুরী মিশিয়ে,
আমার রাজ্য আঁধার যখন তোমার রাজ্যে ভোর
আমি শুনি ঝিঁঝি ডাকে তুমি শুনো স্নিগ্ধ কোমল সুর,
তোমার রাজ্যে অলির ছুটাছুটি মধু আহরনে
আমার রাজ্যে ফুল ফোটেনা মৃত্তিকার বিকিরণে,
তোমার রাজ্যে কেয়া ভাসে ভরা জলে থৈথৈ
আমার চারপাশ মরুভূমি এতো জল গেল কই?
তোমার রাজ্যে চাঁদ হাসে নিশিতে জোৎসার ঢল,
আমার বেলায় নিশ্প্রভ সবি আখির কোনে জল,
তুমিতো হাসবে, দোলবে বিলাসী তোমার মন
সস্তা আমার অনুভূতি জাগাবে তোমায় কেমন!
আমি তুমি এতো তফাত কি দিয়ে তা গোচায়
মনটা আমার বন্দি তাইতো নিয়ম-নীতির খাঁচায়
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন