তুমি কি জান, আমি কে?
তুমি কি জান, কে আমি?
আমি হলাম, হাজার বছর ধরে চলা এক পথিক
হেঁটেছি লক্ষ-কোটি মাইল দূরত্ব,
সেই মিসিসিপি থেকে মিশর ঘুরে
আজ রয়েছি সিন্ধু নদী তীরে।
তুমি কি জান আমি কে? কে আমি?
আমিতো এক ক্ষণজন্মা
যে জন্মেছিলাম এক ক্লান্ত বিকালে।
যার মৃত্যু এক ক্ষ্যান্ত সকালে।
আমি এক পুণর্জন্মা, উজ্জেবীত প্রাণ।
তুমি কি জান কে আমি?
আমি তো সেই প্রেমিক
যে কখনো ফারাহ, কখনো মজনু হয়ে
হারিয়েছি শিরিহ বা কখনো লায়লা
কখনো রাঞ্জা হয়ে হারিয়েছি হির।
আমি হলাম সেই আত্মঘাতী লাইসোজোম
যে নিজেকে নিজেই করেছি শেষ।
আবার রাইবোজোম হয়ে সঞ্চার করেছি প্রাণ।
তুমি কি আমায় চিনেছ?
আমি সেই উন্মাদ উলঙ্গ ঋষি
যে বিধাতার খোঁজে উঠেছি হিমবালুকার মস্তকে।
করেছি রুদ্র তান্ডব তার বুকে।
তোমরা কি চিনেছ আমাকে?
আমি কে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন