আমি আর কারও প্রেমিক হতে চাই
না, কারও অসুস্থ হৃদয় ছুঁয়ে শুনতে চাই না উষ্ণ নৃত্যের যুগপৎ স্লোগান! একটি অনুগত
চুম্বনের জন্য যেতে চাই
না কারও বুকের
নিষিদ্ধ
গণভবনে....
এখন আমি 'মানুষ' হতে চাই, উল্লেখযোগ্য একজন মানুষ!
তবু আর কারও প্রেমিক নয়! মানুষ
হয়ে ভালোবাসতে চাই একজন
জীবাণুমুক্ত মানুষকে, তাকে
ভালোবাসতে বাসতে
হতে চাই বিশুদ্ধ
পুরুষ...
তবু নতুন করে আর কারও প্রেমিক হতে
চাই না, চাই না এবং
চাই-ই না....
০৯/০৩/২০২৩ খ্রি.
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী