লম্বা কেশের মায়াবতী সে
পড়িয়াছে নীল শাড়ি।
মায়াবী চোখে চাহনি তাহার
কোথায় তাহার বাড়ি?
পথের ধারে হাত কেশেতে
দাঁড়িয়ে সে যে আছে।
তাজা গোলাপ থাকলে হাতে
যেতাম তাহার কাছে।
মায়াবী চোখে চাহনি দিয়ে
তাকিয়ে কি যে দেখে!
চাইছেনা মন ছাড়তে এই পথ
মায়াবতী কে রেখে।
আড় চোখেতে তাকিয়ে দেখি
মায়ামাখা কি হাসি।
উদাস মনটা চাইছে তাহারে
সত্যিই ভালোবাসি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী