আমার ভালোবাসা যেন কৃষ্ণচূড়ার রক্তমিছিল
কিংবা ক্ষণিক আবিরের ছটা রক্তিম কোন সন্ধ্যায়
তাইতো তোমার কুমারিত্ব যেন আজি টলমল জলে
সর্পিল শাপলা এক; কেবলই ভেঙে যায়,ভেঙে যায়
আমার ভালোবাসা যেন এক কোকিলের কুহু-কণ্ঠ
তাইতো তুমি অবিরাম কান পেতে রও, কান পেতে রও
চেয়ে থাকো চন্দ্র-মল্লিকার মতন রূপালি জোছনায়
সুরের সাগরে কেবলই শরীর ভেজাও, শরীর ভেজাও
আমার ভালোবাসা যেন দুর্বাপত্রে ভোরের শিশির
কোন ভৈরবী মৃত্যুর আগে কেবলই টলমল জীবন
তাইতো কালোমানিক কৃষকের মতন যেন হায়!
প্রতিদিন সিক্ত হয়, সিক্ত হয় তোমারই রাধিকা-চরণ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
এ কে দাস মৃদুল
শুভ জন্মদিন! 🎈
ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী