১৯.তোমার আমার ইতিহাস
দুঃখখোর মাতাল এমন
আরো দুটো আছে
একটা তোমার আগে আগে
একটা আমার পাছে।
২০.ধুম্রজাল
শব্দের ধুম্রজালে বারবার
শুনি ধ্বংসের মহা সঙ্গীত
প্রেয়সী, ভেনাস-বর্তিকা আমার
তোমারই প্রতিচ্ছবি এবার
তোমারই চরম শেষদশার
হবে এক উলঙ্গ ইঙ্গিত
২১.বীভৎস সুন্দর
বীভৎস সুন্দর যতকিছু আছে
তুমি তার অন্যতম
তোমার সে এ্যাটম বোমায়
আমার মূলধন যত
আজি নাগাসাকি প্রায়
উত্তরদশা তার নয়
একবিন্দু কমও
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী