২২.আমরা দুজন
তোমার সাথে কায়া ছিল
আমার সাথে মায়া
মধ্যখানে স্বপ্ন ছিল
দুঃস্বপ্নের ছায়া
তোমার হাতে গোলাপ ছিল
আমার কবিতা
তোমার বুকে শিশিরবিন্দু
আমি সবিতা
২৩.হিং টিং ছট
কঠিনে তরল, তরলে বায়বীয়
কুমারির হৃদয়ের মতন
করে ছটফট
এ যেন বড় আজব কাহিনী বটে
হতে পারে কবির দশা
বা হিং টিং ছট
২৪.বিস্ফোরণ
তোমারই রূপের দেশে
দুর্বৃত্ত আমি আজি
এই কাল প্রদোষে
রজনী দীঘল হবে
নিঃশ্বাসের শব্দ ছাড়া
কিছুনা বাকি রবে
ঘটবে অবশেষে
আণবিক বিস্ফোরণ
প্রতিটি কোষে কোষে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী