অবাক সত্তার মোহনায় জীবনের আবর্ত কেবল…

কখনও বীভৎস প্রলয়ে বারমুডা ট্রায়াঙ্গল,
কখনও প্রত্যয়ী পলিমাটির আস্তরণে
জীবন ও রঙের এক মিশেল সতর্ক সন্তরণে
কেবলই এক প্রগাঢ় সবুজের ইঙ্গিত বহন,
কখনও বা আবার পাখির বাসার মতন …

কখনও যেন বা শিবের প্রজ্বলিত অগ্নি-নয়ন;
কখনও ‘হা’ এবং ‘না’তে একেবারে একাকার
যেন কোন এক মহাকালের আগ্রাসী হানাদার…