কালচে জলরং মেঘগুলো দূর থেকে হুল্লোড় করে ধেয়ে আসে…
জানালার কাছে এসে সেই ছায়ার মত
গতি বাড়িয়ে দেয়….
আমি আপাদমস্তক ইলেকট্রিক শক পাই;
সে তো তোমারই আসা….
আশ্বিনের ছেড়া ছেড়া বৃষ্টির মতো
আমার সমস্ত অনুভূতির সাথে লুকোচুরি খেলা….
মনে হয় এই সেই একমাত্র দুর্লভ ক্ষণ,
এতকাল যত্ন করে রাখাছিল কথাবলা বার্বিডলের সাথে;
আমি উদ্দীপ্ত-জীবন অনন্যা হয়ে উঠি আমার আঙিনায়;
ভোরের জানালার চিরবসন্তগুলি
হয়ে যায় পারিজাত ফুল!
(এখানে আমি> এক কাল্পনিক নারী-সত্তা)
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন