যাহা আমার করার ছিল, তাহা আমি করি নাই…
আমি সেই চক্ষু কর্ণ মগজ শূন্য,
অথচ খতরনাক বৃহত্তম ক্ষেত্রটাই;
ভেতরে কীটের টক্সিক হুল্লোড় নিয়ে এতকাল পড়ে আছি অসাড়
উপরে কিম্ভূত এক আকাশ, ঘিরে আছে টক্সিক বাতাস
ধেয়ে আসে গর্জনশীল এক পাথার…
ধ্বজাধারী যারা এসেছিলো তাদের সম্পন্ন হয়নি বিবর্তন…
তাই তারা কেউ ভুলেছিল, কেউ ক্ষয়েছিল
কেউ আবার অবলীলায় হয়েছিল
বিত্তের বৈভবের কর্তৃত্বের যুগ-সেরা কুম্ভীলক-ডন
তাই কীটেরা রয়ে গেল কীট- তবু তারা একাট্টা নয়:
আরো হুল্লোড়ময়-
দশা তার আঁধার-ঘেরা এক পতনশীল ক্ষয়…
আকাশ তথৈবচ কিম্ভূত, বাতাস আরো টক্সিক
ধেয়ে আসা পাথার গর্জনশীল অধিক-
এই হলো 360˙দশা- বড্ড বেতাল-বেহাল…
পূরণের নয় এই পতনশীল ক্ষয়
আর এই আঁধার যাবার নয়
কোনদিন। বিবর্তনের পথে আজ ইউটার্ন পুনর্জন্মের কাল…
বেরসিক কবি নাকি বলে- পুনর্জন্মের জন্য এখন তাহলে
তাদের মতো আমাদেরও বুঝি চাই- দুটি এ্যাটম বোমা
আর একটি শুকতারা রাধাবিনোদ পাল…
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন