মাহাবুব আহমেদ
অভিমানী মন, বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল,
অভিমান ভাঙল না তবু, রইলো সে একলা,
তোমার ছোঁয়ায় ভিজে ছিল যে প্রাণের মেলা
স্মৃতির গন্ধে মিশে রইলো এক মোহনা।
আলো-ছায়ার খেলা, মনে বাঁধল জালে।,
অভিমানের অন্ধকারে আলো আসে ক্ষণিক,
তোমার কথা ভেবে, দুঃখের প্রান্তর ছাড়ে না কাল,
বৃষ্টির ফোঁটায় মিশে যায় তবু ব্যাকুল প্রীতি।
তুমি ছিলে দূরে, কাছে আসার গল্পে ছিলে ডুবে,
তোমার পথে বয়ে যায় অভিমানী এ মন,
তোমার নামেই মিশে আছে আমার ভালোবাসার সুবাস,
কত প্রহর বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে এ মন।
তুমি থাকবে চিরকাল, হৃদয়ের গভীরে,
বৃষ্টির গান মিশে যাবে ভালোবাসার ছোঁয়ায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী