তুমি রহিমুর রহমান , আমি গুনাহগার বান্দা।
হাত ধ'রে মোর পথ দেখাও, য়্যা আল্লাহ্
আমি আন্ধা।।
(মোর) সারা জীবন গেল কে'টে
পাঁচ ভূতেরই বেগার খে'টে,
(এখন) শেষের বেলা ঘুচাও আল্লা
এই দুনিয়ার ধান্দা।।
(আল্লা!) আমি তোমার বনের পাখী,
কেন আমায় ধ'রে
রাখলে মায়ার শিকলে বেঁধে
এই দেহ - পিঞ্জরে।
ব'লে এদের বাঁধা বুলি
আল্লা তোমায় গেছি ভুলি'
(এবার) শিকলি কে'টে কাছে ডাকো,
শেষ কর এই কান্দা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন