দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে দিন-ই ইসলামী লাল মশাল।
ওরে বে-খবর, তুইও ওঠ্ জেগে তুইও তোর প্রাণ-প্রদীপ জ্বাল।।
গাজী মুস্তাফা কামালের সাথে জোগেছে তুর্কী সুখ-তাজ,
রেজা পহলবী সাথে জাগিয়াছে বিরান মুলুক ইরাণও আজ,
গোলামী বিসরি\' জেগেছে মিসরী, জগলুল সাথে প্রাণ মাতাল।।
ভুলি\' গ্লানি লাজ জেগেছে হেজাজ নেজদ্ আরবে ইবনে সউদ,
আমানুল্লার পরশে জেগেছে কাবুলে নবীন আল-মাহমুদ,
মরা মরক্কো বাঁচাইয়া আজ বন্দি করিম রীফ-কামাল।।
জাগে ফয়সল ইরাক আজমে, জাগে নব হারুণ-আল-রশীদ,
জাগে বয়তুল মোকাদ্দাস রে, জাগে শাম দেখ টুটিয়া নিঁদ,
জাগে না কো শুধু হিন্দের দশ কোটি মুসলিম বে-খেয়াল।।
মোরা আসহাব কাহাফের মত হাজারো বছর শুধু ঘুমাই,
আমাদের কেহ ছিল বাদশাহ কোন কালে, তারি করি বড়াই,
জাগি যদি মোরা, দুনিয়া আবার কাঁপিবে চরণে টাল-মাটাল।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন