তোরা যারে এখনি হালিমার কাছে
লয়ে ক্ষীর সর ননী।
আমি খোয়াবে দেখেছি কাঁদিছে মা বলে
আমার নয়ন-মণি।।
মোর শিশু আহমদে যেদিন কাঁদিয়া
হালিমার হাতে দিয়াছি সঁপিয়া,
সেই দিন হতে কেঁদে কেঁদে মোর
কাটিছে দিন-রজনী।।
পিতৃহীন সে সন্তান হায়
বঞ্চিত মার স্নেহে,
তারে ফেলে দূরে কোল খালি করে
থাকিতে পারি না গেহে।।
অভাগিনী তার মা আমিনায়
মনে করে সে কি আজো কাঁদে, হায়!
বলিস তাহারই আসার আশায় দিবানিশি দিন গণি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন