সৈয়দে মক্কি মদনি
আমার নবি মোহাম্মদ।
করুণা-সিন্ধু খোদার বন্ধু
নিখিল মানব-প্রেমাস্পদ।।
আদম নূহ ইব্রাহিম দাউদ
সোলেমান মুসা আর ঈসা,
সাক্ষ্য দিল আমার নবির,
সবার কালাম হ’ল রদ।।
যাঁহার মাঝে দেখল জগৎ
ইশারা খোদার নূরের,
পাপ দুনিয়ায় আনলো যে রে
পুণ্য বেহেশতী সনদ।।
হায় সিকান্দর খুঁজ্ল বৃথাই
আব-হায়াত এই দুনিয়ায়,
বিলিয়ে দিল আমার নবি
সে সুধা মানব সবায়।
হায় জুলেখা মজল বৃথাই
ইউসোফের ঐ রূপ দেখে
দেখলে মোদের নবির সুরত
যোগীন হত ভস্ম মেখে।
শুনলে নবির শিঁরিন জবান,
দাউদ মাগিত মদদ।।
ছিল নবির নূর পেশানিতে,
তাই ডুবল না কিশতি নূহের,
পুড়ল না আগুনে হজরত
ইব্রাহিম সে নমরুদের,
বাঁচল ইউনোস মাছের পেটে স্মরণ করে নবির পদ;
দোজখ আমার হারাম হল
পিয়ে কোরানের শিঁরিন শহদ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন