খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত।
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ-ভাত॥
মাঠে সোনার ফসল দিও
গৃহ-ভরা বন্ধু প্রিয়,
(আমার) হৃদয়-ভরা শান্তি দিও
সেই ত আমার আবহায়াত॥
আমায় দিয়ে কারও ক্ষতি হয় না যেন দুনিয়ায়।
আমি কারুর ভয় না করি; মোরেও কেহ ভয় না পায়।
(যবে) মসজিদে যাই তোমার টানে
(যেন) মন নাহি ধায় দুনিয়া-পানে,
(আমি) ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুখের আঁধার রাত॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন