রুমুঝুমু রুমুঝুম্
কে এলে নূপুর-পায়।
ফুটিল শাখে মুকুল
ও রাঙা চরণ-ঘায়।।
সে নাচে তটিনী-জল
টলমল টলমল,
বনের বেণী উতল
ফুলদল মুরছায়।।
বিজরি-জরীর আঁচল
ঝলমল ঝলমল,
নামিল নভে বাদল
ছলছল বেদনায়।।
দুলিছে মেখলা-হার
শ্যামলী মেঘমালার,
উড়িছে অলক কার
অলকার ঝরোকায়।।
তালীবন থৈ তাথৈ
করতালি হানে ঐ
‘কবি, তোর তমালী কই’
শ্বসিছে পুবালি-বায়।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন