প্রথম প্রদীপ জ্বালো
মম ভবনে হে আয়ুষ্মতী
আঁধার ঘিরে আশার আলো
আনুক তোমার দীপের জ্যোতি।।
হেরিয়া তোমার আঁখির আলোক
বিষদিত সাঁঝ পুলকিত হোক-
যেন দূরে যায় সব দুখ-শোক
তব শঙ্খরব শুনি হে সতী।।
কাঁকন পরা তব শুভ কর
মুখর করুক এ নীরব ঘর
এ গৃহে আনুক বিধাতার বর
তোমার মধুর প্রেম আরতি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন