ওরে ও বিদেশী বন্ধু!
ও তুই সাঁঝের বেলায় গাঙের কুলে
রোজ বেয়ে যাস তরী।
আমি একলা ঘাটে বসে ভাবি
ভাসায়ে গাগরী।।
ভাটির টানের সাথে সাথে
তোর ভাটিয়াল সুরে।
বন্ধু; সাধ্রে কাজল যায় ধুয়ে গো
নয়ন আমার ঝুরে।
আর ঘরকে যেতে মন মানে না গো
আমি জল ফেলে জল ভরি।।
তোর লাগি মাশয় নিলাম
কলঙ্কেরই ডালা
সেই কলঙ্ক ফুল হল মোর
হল গলার মালা।
পাড়ার লোকে কয় আমারে
বলে ননদী
কলঙ্কিনীর মরণ ভালো
আজো শুকায়নি নদী।
বলি তুই যদি গাঙ হোসরে বঁধু
আমি তাইতে ডুবে মরি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী